আজকের দিনে আমরা বিভিন্ন ফ্ল্যাশলাইট কিংবা মোবাইল ফোনের ব্যাটারীতে যেই 5000mAh, 10000mAh দেখতে পাই, এই mAh শব্দটির সম্পুর্ন অর্থ হচ্ছে milliampere hour(মিলিঅ্যাম্পিয়ার আওয়ার)। Milliampere(mA) যা ইলেক্ট্রিসিটির পরিমানকে নির্দেশ করে, এবং hour(h) যা সময়কে নির্দেশ করে। এই দুটি বিষয়কে এক করলে দাড়ায় মিলিঅ্যাম্পিয়ার আওয়ার(mAh)। মানে মিলিঅ্যাম্পিয়ার আওয়ার বা mAh হলো একটি ব্যাটারী প্রতি ঘন্টায় সর্বোচ্চ কতটুকু ইলেক্ট্রিসিটি সাপ্লাই দিতে পারে তাকে বুঝায়। যেমন একটি 10000 mAh এর ব্যাটারী একটানা ১ ঘন্টা সর্বোচ্চ ১০০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত ইলেক্ট্রিসিটি সাপ্লাই দিতে পারবে। অনেকে আবার মনে করেন ফ্যাশলাইট কিংবা মোবাইল ফোনে বেশি মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী থাকা মানেই বেশি ব্যাকআপ দিবে ব্যাপারটা কিন্তু এমন নয়। কত সময় ব্যাকআপ দিবে তা নির্ভর করে আপনার ঐ ডিভাইস সচল করতে কি পরিমান ইলেক্ট্রিসিটি প্রয়োজন হয় তার উপর। ধরুন আপনার একটি ফ্ল্যাশলাইট আছে, এখন আপনার ফ্ল্যাশলাইটের ব্যাটারী যদি হয় 10000 mAh, আর আপনার ফ্ল্যাশলাইটটি সচল করতে যদি 10000 mAh ইলেক্ট্রিসিটির প্রয়োজন হয়, তাহলে এই ফ্ল্যাশলাইটি একটানা ১ ঘন্টা জ্বলবে। যদি এটি সচল করতে 5000 mAh ইলেক্ট্রিসিটির প্রয়োজন হয় তাহলে ২ ঘন্টা জ্বলবে, যদি 2000 mAh হয় তাহলে ৫ ঘন্টা এবং 1000 mAh হলে একটানা ১০ ঘন্টা জ্বলবে।
| ReplyForwardAdd reaction |
