” ফ্ল্যাশলাইট কিংবা বৈদ্যুতিক বাল্ব কিনতে ওয়াট নয়, লুমেন দেখে কিনুন “

বর্তমান সময়ে ফ্ল্যাশলাইট কিংবা বৈদ্যুতিক বাল্ব কেনার সময় অবশ্যই লুমেন চেক করে কিনুন। কিন্তু এই লুমেন আবার কি? 

লুমেন হচ্ছে একটি বাল্ব থেকে কি পরিমান আলো নিঃসৃত হয় তা পরিমাপ করার একক হচ্ছে লুমেন। এক কথায় বলতে গেলে আলোর উজ্জ্বলতা পরিমাপের একক হচ্ছে লুমেন। লুমেন যত বেশি হবে, আলো তত উজ্জ্বল হবে।

পক্ষান্তরে ওয়াট হলো একটি বাল্ব কতটুকু বিদ্যুৎ খরচ করে তাকে বুঝায়। যেমন ১০০ ওয়াটের একটি ফিলামেন্টের বাল্ব ১০০ ওয়াট বিদ্যুৎ ব্যাবহার করে। 

আগে আমরা ওয়াট দেখে ফ্ল্যাসলাইট কিংবা আমাদের ঘর অথবা ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন বাল্ব কিনতাম। আমরা মনে করতাম বেশী ওয়াট মানেই বেশি আলো। কিন্তু LED প্রযুক্তি আবিষ্কারের পর এই ধারণাটা একদমই পাল্টে যায়। যেমন –  ১০০ ওয়াটের একটি ফিলামেন্টের বাল্ব ১৬০০ লুমেন আলো উৎপন্ন করে, যেখানে একটি ১২ ওয়াটের LED বাল্ব ঠিক একই আলো উৎপন্ন করে। তাই আর ওয়াট নয়, লুমেন দেখে কিনুন। কেনোনা ওয়াট বেশি হলে অধিক বিদ্যুৎ খরচ হবে, অধিক বিদ্যুৎ বিল আসবে, অধিক কার্বন নিঃসরণ করে পরিবেশকে প্রভাবিত করবে এবং ফ্ল্যাশলাইটের ক্ষেত্রে দ্রুত চার্জ শেষ হয়ে যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *