“ফ্ল্যাশলাইট কেনার আগে যা জানা জরুরি”

একটি ভালো ফ্ল্যাশলাইট কেনার সময় কী কী বিষয়গুলো বিবেচনায় নিতে হয়?

🔦 ১. লুমেন (Lumens) – আলোর তীব্রতা

লুমেন হচ্ছে আলোর উজ্জ্বলতা পরিমাপের একক। এটি নির্দেশ করে একটি ফ্ল্যাশলাইট কতটা উজ্জ্বল আলো দিবে।

২০-৫০ লুমেন: সাধারণ ঘরোয়া ব্যবহারে যথেষ্ট।

১০০-৩০০ লুমেন: আউটডোর, ক্যাম্পিং ইত্যাদির জন্য ভালো। যেমন – https://perigeeimports.com/product/heliusfs009

৫০০+ লুমেন: হাইকিং, নিরাপত্তা বা পেশাদার ব্যবহারে উপযোগী। যেমন- https://perigeeimports.com/product/kensunks-008

১০০০+ লুমেন: সার্চলাইট বা দূরবর্তী আলোক প্রক্ষেপণের জন্য। যেমন- https://perigeeimports.com/product/helius-g-600

🔋 ২. ব্যাটারি টাইপ

ফ্ল্যাশলাইটে ব্যবহৃত ব্যাটারির ধরন এর ব্যবহার ও স্থায়িত্বে বড় প্রভাব ফেলে।

ডিসপোজেবল ব্যাটারি (AA, AAA) সহজে পাওয়া যায়, কিন্তু বারবার কিনতে হয়। পক্ষান্তরে রিচার্জেবল ব্যাটারি (Li-ion) পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী এবং সাশ্রয়ী। যেমন- https://perigeeimports.com/product/lithium-ion-battery

🌧️ ৩.  ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ ফিচার

IP রেটিং দেখে বুঝবেন ফ্ল্যাশলাইটটি ধুলা ও পানির প্রতিরোধে কতটা সক্ষম।

IPX4: ছিটে পানি প্রতিরোধী।

IPX7 বা IPX8: পানির নিচে কিছুক্ষণ চলতে সক্ষম।

🔁 ৪. মোড ও ফিচার

অনেক ফ্ল্যাশলাইটে একাধিক মোড থাকে যেমন- Low/Medium/High/Strobe/SOS,  যা বিভিন্ন পরিস্থিতিতে কাজে আসে এবং ব্যাটারির স্থায়িত্ব নিয়ন্ত্রণে সাহায্য করে।

টেলিস্কোপিক জুম ফিচার- টেলিস্কোপিক জুম প্রযুক্তি ব্যবহার করে একটি ফ্ল্যাশলাইটের লেন্স বা লাইট হেড কে বাড়িয়ে বা কমিয়ে দূরের নির্দিষ্ট কোন লক্ষবস্তুতে ফোকাস করা যায়। এটি সাধারণত লেন্স অথবা হেডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং আলোর ব্যাপ্তি বা প্রস্থের পরিবর্তন করে যা ব্যবহারকারীর প্রয়োজনীয় অবস্থানে আলো সরবরাহ করতে সাহায্য করে।

🧰 ৫. সাইজ ও ওজন

আপনার প্রয়োজনের উপর নির্ভর করে সাইজ নির্বাচন করুন।

পকেট সাইজ (Mini flashlight): প্রতিদিনের বহনযোগ্য। যেমন – https://perigeeimports.com/product/heliusfs009

মিড-সাইজ: ব্যালেন্সড, বহনযোগ্য ও শক্তিশালী। যেমন- https://perigeeimports.com/product/kensunks-008

বড় সাইজ: পেশাদার বা নিরাপত্তা কাজে বেশি আলো দরকার হলে। যেমন- https://perigeeimports.com/product/helius-g-600

🧲 ৬. বিল্ড কোয়ালিটি ও ম্যাটেরিয়াল

এক্ষেত্রে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়ামের তৈরী ফ্ল্যাসলাইট সবচেয়ে বেশি মজবুত, হালকা এবং ব্যবহার উপযোগী।

আপনার ফ্ল্যাশলাইট কোথায় ব্যবহার করবেন (বাসায়, বাইরে, পেশাগত কাজে, জরুরি পরিস্থিতিতে) তা নির্ধারণ করলেই উপরের গাইডলাইন অনুযায়ী সঠিকটি বেছে নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *