ফ্ল্যাশলাইটের টেলিস্কোপিক জুম ফিচার কি? টেলিস্কোপিক জুম কিভাবে কাজ করে?
টেলিস্কোপিক জুম হলো ফ্ল্যাশলাইটের লেন্স বা লাইট হেড কে বাড়িয়ে বা কমিয়ে দূরের নির্দিষ্ট কোন লক্ষবস্তুতে ফোকাস করা যায়। এটি সাধারণত লেন্স অথবা হেডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং আলোর ব্যাপ্তি বা প্রস্থের পরিবর্তন করে যা ব্যবহারকারীর প্রয়োজনীয় অবস্থানে আলো সরবরাহ করতে সাহায্য করে। এটি অনেকটা ক্যামেরার জুম লেন্সের মতো কাজ করে, তবে আলো নিয়ন্ত্রণের জন্য।
টেলিস্কোপিক জুম ফিচার কীভাবে কাজ করে?
টেলিস্কোপিক জুম সাধারণত ২ ভাবে কাজ করে-
১. স্লাইডিং: ফ্ল্যাশলাইটের সামনে একটি বিশেষ কনভেক্স লেন্স বা অপটিক্যাল লেন্স থাকে, যেটি আলোকে নিয়ন্ত্রণ করে। এই লেন্স সামনের দিকে বা পেছনের দিকে সরিয়ে ফোকাস পরিবর্তন করা যায়।
২. রোটেটিং (Twist Zoom): ফ্ল্যাশলাইটের হেড অংশ ঘোরালে লেন্সের অবস্থান পরিবর্তনের সাথে সাথে ফোকাসেরও পরিবর্তন হয়।
